জলদাপাড়ার জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির - The News Lion

জলদাপাড়ার জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির




দি নিউজ লায়ন ; জলদাপাড়ার জঙ্গলে দাঁতাল হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বন দফতরের প্রাথমিক অনুমান, গভীর রাতে  বজ্রাঘাতে মৃত্যু হয়েছে পূর্ণ বয়স্ক এই হাতির । ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলের খাউচাঁদপাড়া এলাকায় । জানা গিয়েছে, গভীর রাতে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছিল । রাত একটা নাগাদ বজ্রাঘাতে পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হয় । 


হাতি মৃত্যুর খবর পাওয়ার পর মঙ্গলবার সকালে বন দপ্তরের জলদাপাড়া রেঞ্জের বন কর্মীরা হাতিটির দেহ উদ্ধারে ওই এলাকায়  আসেন । ঘটনাস্থলে এসে মৃত হাতিটিকে তুলে নিয়ে যায় বন দপ্তর । 


মৃত হাতিটির ময়নাতদন্তের পর জঙ্গলে দাহ করা হবে বলে বন দপ্তর জানিয়েছে । জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, " ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। প্রাথমিকভাবে ব্জ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃত হাতির ময়না তদন্ত শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.